শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নৌআঞ্চলিক স্কাউটস এর ১২তম সমাবেশ অনুষ্ঠিত

ইসমাঈল ইমু : বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১২তম নৌআঞ্চলিক সমাবেশ গত শনিবার চট্টগ্রামস্থ নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও কমিশনার নৌআঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গত ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী এই সমাবেশ ও মহাতাঁবু জলসায় চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌস্কাউটস থেকে প্রায় ৪শ’ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং স্কাউটদের পরিবেশিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়