শিরোনাম
◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ভাঙ্গন রোধে বাঁশের বেড়া ব্যবহারের উদ্যোগ

মঞ্জুর মোর্শেদ : নদী ভাঙ্গন রোধ ফরিদপুর নদী গবেষণা ইনস্টিউটিটে বাঁশের বেড়া ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। শুকিয়ে যাওয়া গড়াই নদীর পাশ দিয়ে তৈরি করা হচ্ছে বাঁশের বেড়া। ভাঙ্গন প্রতিরোধে পরীক্ষামূলকভাবে নেয়া হয়েছে এ প্রকল্পটি। ২৪ নিউজ

২৫ ফুট লম্বা বাঁশের ১৩ ফুট থাকবে মাটির নিছে আর ১২ ফুট মাটির উপরে। এক ফুট পর পর থাকবে এক একটি বাঁশ। এতে করে নদীর গতিপথ পরিবর্তন হবে। ঠেকানো যাবে নদী ভাঙ্গন। এখানে প্রতি বছর নষ্ট হচ্ছে অনেক ফসলি জমি। জনৈক কৃষক জানান, এ প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে এলাকার মানুষ অনেক আশার আলো পারে । অনাবাদি জমি আবাদ করে বিপুল ফসল উৎপাদন করা যাবে। এলাকার মানুষ দারিদ্রতার মতো বিশাল সমস্যা থেকে মুক্তি পাবে। শুধু নদী ভাঙ্গন রোধ নয় এখানে বের হবে প্রচুর ফসলি জমি , আর নদীর প্রভাহ বাড়বে, নদীও ঠিক থাকবে। এখানে বেঁলেমাটি দোআঁশ মাটি পলিমাটি জমে উর্বরতা বাড়বে । ফলে ফসল ফলাতে অনেক সুবিধা হবে বলে মনে করেন তারা।

নদী গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, বহুবার বিভিন্নভাবে কাজ হাতে নেয়া হয়েছে। কোনো সুফল আনতে পারেনি । বিভিন্ন জায়গায় এধরনের প্রকল্প নিয়ে সুফল হয়েছে। তাই আমরা এ প্রকল্পটি হাতে নিয়েছে আশা করি টেকসই ও মজবুত হবে। এলাকার সবচেয়ে বড় সমস্যাটি দূর হবে। বিশেষ করে এখানে পাংশা , রাজবাড়ি, বালিয়াকান্দিসহ ২৬ কি.মি এলাকার জনগণ উপকৃত হবেন।

  • সর্বশেষ