শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের ফিনটেক ফোরামে অংশ নিচ্ছে সেই সোফিয়া

রাশিদ রিয়াজ : ডেভিড হ্যানসনের তৈরি সেই সোফিয়া সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে আগেই। তারও আগে সোফিয়া বাংলাদেশ ঘুরে গেছে। এবার রোবট নাগরিক সোফিয়া মধ্যপ্রাচের ফিনটেক ফোরামে অংশ নিচ্ছে। ফোরামে সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত নিয়ে কথা বলবে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আর্থিক খাতে কি প্রভাব ফেলবে তার বিশ্লেষণ করবে। সঙ্গে থাকবেন তার স্রষ্টা ডেভিড হ্যানসন। আরব বিজনেস

২০১৭ সালে সোফিয়া সৌদি আরবের নাগরিকত্ব পায়। ২০১৬ সাল থেকে সোফিয়া আন্তর্জাতিক সেলেব্রেটি হিসেবে পরিচিত হয়ে ওঠে। গত বছর সোফিয়া পিয়ানো বাজানো শিখেছে। কাজ করার জন্যে তার পদযুগলও রয়েছে। মানবতা ও রোবটের মধ্যেকার সম্পর্ক কিভাবে উন্নয়ন হচ্ছে সে সম্পর্কে নিরন্তর বক্তব্য দিয়ে যাচ্ছে সোফিয়া।

বাহরাইনে ফিনটেক ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। সোফিয়ার মূল বক্তব্য হবে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমেই জরুরি হয়ে উঠছে। আগামী বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এছাড়া ৭৫ শতাংশ গ্লোবাল ফিনান্স ব্যবস্থাপকরা মনে করছেন সঠিকভাবে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন তারাই ব্যবসায় সফল হবেন। কিন্তু ব্যাংককিং খাতে ২৫ শতাংশ কর্মচারী এধরনের প্রযুক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে। ব্যাংক এবিসি’র ডেপুটি গ্রুপ সিইও সায়েল আল ওয়ারি বলেন, ভবিষ্যতের আর্থিক খাতের কথা বলতে হলে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনের মিশ্রণই হবে সফলতার চাবিকাঠি এবং আমরা কিভাবে কাজ করব ও বেঁচে থাকব তার দিক নির্দেশনা দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়