শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণা মুস্তাফা বললেন, বাংলাদেশে যারা বিশ্বাস করে না তারা আমার শত্রু

বাশার নূরু : একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪১ জনের তালিকা প্রকাশ করেন। খবরটি জানার পর সুবর্ণা মুস্তাফা তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ছোটবেলা থেকেই একটা দীক্ষায় দিক্ষিত। সেটা হচ্ছে, বাংলাদেশ আমার দেশ। দেশের ঊর্ধ্বে কিছুই নেই। আমাকে যদি দায়িত্ব দেয়া হয়, সেটা যথাযথভাবে পালন করবো। দেশের জন্য কাজ করবো। আওয়ামী লীগ আমাকে মনোনীত করায় নিজের ভেতরে এক ধরনের দায়িত্ববোধ কাজ করছে।

সুবর্ণা আরও বলেন, একটা কথা আমি সবসময় মেনে চলি। তাহলো, যারা বাংলাদেশে বিশ্বাস করে না তারা আমার শত্রু। এটাই আমার ফিলোসফি। এটা থাকলে আমার মনে হয়, কাজ করা সহজ হয়। আমি দীর্ঘদিন অভিনয় জগতে ছিলাম। অভিনয় জগৎ থেকে এসে নতুন দায়িত্ব নিয়ে আমি কখনোই বলবো না যে, এসেই আমি যুগান্তকারী কাজ করে ফেলবো। তবে আমাকে যে দায়িত্ব দেয়া হবে, যে কাজটুকু দেয়া হবে, আমি আমার শতভাগ দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবো।

সুবর্ণা মুস্তফা মনে করেন, সাংস্কৃতিক অঙ্গনের জন্য কাজ করতে আসলে সংসদ সদস্য হওয়ার দরকার নেই। এ বিষয়ে তিনি বলেন, আমি যে কাজের যায়গাটা ভালোবাসি, সেখানকার উন্নতির জন্য কাজ করে যাওয়া আমার দায়িত্ব, যেটা আমি সব সময়ই করেছি এবং এখনো করছি। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়