শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্জুন-মালাইকা প্রেমের জেরে ভাঙন ‘খান শিবিরে’!

কালের কন্ঠ :  সালমান খানের পরিবারে ভাঙন এনে বিবাহ বিচ্ছেদের রাস্তাধরে বেরিয়ে যান মালাইকা অরোরা। সালমানের বড় ভাই আরবাজের সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা। প্রথমে গুঞ্জন থাকলেও ধীরে ধীরে স্পষ্ট হয়, এই ঘটনার নেপথ্যে রয়েছে অর্জুন মালাইকার প্রেম। এবার সেই প্রেমকে ঘিরেই সম্ভবত বলিউডের খান শিবিরেও চিড় ধরতে শুরু করেছে।

গৌরীর নিমন্ত্রণ
সম্প্রতি শাহরুখপত্নী গৌরী খানের নিমন্ত্রণে তাঁর বাড়িতে পৌঁছান অর্জুন ও মালাইকা । সঙ্গে আমন্ত্রিত ছিলেন কারিশ্মা কাপুর, মালাইকার বোন অমৃতারাও। এই ডিনার পার্টিতে অর্জুন মালাইকার হাতে হাত ধরে প্রবেশ করার ছবি ফ্ল্যাশবাল্বের ঝলকানি এড়ায়নি।

উল্লেখ্য, অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ সালমানের পরিবার। অন্যদিকে সালমানের সঙ্গে শাহরুখের বন্ধুত্বও বেশ গভীর। সেই প্রেক্ষাপটে গৌরীর পার্টিতে অর্জুন মালাইকার নিমন্ত্রণ নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

সালমানের ‘দাবাং ৩’ থেকে বাদ মালাইকা!
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরও সালমানের পরিবারের যেকোনও পার্টিতে আসতে দেখা গিয়েছে মালাইকাকে। খান পরিবারের সঙ্গে মালাইকার সম্পর্ক যে ভালো তা বারবার দুই শিবিরই মিডিয়ায় জানিয়েছে। এবার শোনা যাচ্ছে , ‘দাবাং ৩’ এ একটি আইটেম নম্বরে মালাইকার নাচের কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে সেখানে আসছেন কারিনা। অনেকেই মনে করছেন, সালমান শিবির ইচ্ছে করে দূরে সরিয়ে রাখতে চাইছে মালাইকাকে।

সম্পর্কের পরবর্তী পর্যায়
সূত্রের খবর, মালাইকার সঙ্গে অর্জুন সম্ভবত বিয়ে করতে চলেছেন এই বছরেই। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না তারকা জুটি। তবে বিভিন্ন রেস্তোরাঁয় তাঁদের ডেটিং এর ছবি বহুবার প্রকাশ্যে এসেছে।

  • সর্বশেষ