শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নীলফামারী জেলার সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে সৈয়দপুর ক্রীড়া উন্নয়ন সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে ক্রিকেট অনুশীলনের জন্য খেলার সামগ্রী বিতরণ করা হয়। মূলত স্থানীয় কিশোরদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে সৈয়দপুর ক্রীড়া উন্নয়ন সংগঠন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিগের নবাগত ও আলোচিত দল বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন ও সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শাবাহাত আলী পাপ্পু।

সৈয়দপুরের মোট সাতটি ক্রিকেট একাডেমীকে খেলার সামগ্রী দেয়া হয়েছে। একাডেমি সাতটি হলো- সৈয়দপুর ক্রিকেট একাডেমী, রাইজিং ক্রিকেট একাডেমী, রসুলপুল ক্রিকেট একাডেমী, সিটি ক্রিকেট একাডেমী, ন্যাশনাল ক্রিকেট একাডেমী, চৌমুহনী ক্রিকেট একাডেমী।

সামগ্রী বিতরণ শেষে সৈয়দপুরের ক্রীড়াঙ্গন উন্নয়নের জন্য সৈয়দপুর ক্রীড়া উন্নয়ন সংগঠন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনিত হন মিনহাজুল ইসলাম মিনহাজ ও সাধারণ সম্পাদক মনোনিত হন শাবাহাত আলী সাব্বু।

  • সর্বশেষ