শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগ তীরে চলছে ইজতেমার প্রস্তুতি (ভিডিও)

অনলাইন ডেস্ক: টঙ্গীর তুরাগ পাড়ে জোরেসোরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। সারা দিন মাঠ তৈরিতে ব্যস্ত তাবলিগ জামায়াতের কর্মীরা। ১৫ ফেব্র“য়ারি শুরু হবে ৪ দিনের এই আয়োজন। এক পর্বেই শেষ হবে মুসলিম উম্মার এই সমাবেশ। তবে, আখেরি মোনাজাত হবে দুটি। তথ্য- একুশে টিভি

স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছিল বিশ্ব ইজতেমা।

দিল্লী মারকাজের শীর্ষ মুরুব্বী সা’দ কান্দলভী ও বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীদের বিবাদে, সম্প্রতি সমঝোতা হয়। সে হিসেবে টানা চারদিনের ইজতেমা শুরু হচ্ছে আগামী শুক্রবার।

টঙ্গীর তুরাগ পাড়ে এরই মধ্যে অনেকটা এগিয়েছে ময়দানের কাজ। যোগ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লীরা।

বুধবারের মধ্যে ময়দান পুরোপুরি প্রস্তুত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুসলিম উম্মাহ’র ঐতিহ্য রক্ষায় সফল ইজতেমা আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতিবারের মতোই থাকবে আইনশৃংখলা বাহিনীর বিশেষ নজরদারি

এবারের বিশ্ব ইজতেমায় দুই পক্ষে দুটি আখেরি মোনজাত হবে। একটি শনিবার এবং অপর মোনাজাত সোমবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়