শিরোনাম
◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ আটক ২

সুজন কৈরী ও  জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪। আটককৃতরা হলো- কবির আহমেদ (৩৮) ও মো. মিন্টু (৩০)। শনিবার বেলা ১১ টার দিকে সিংগাইরের বিনাডিংগি এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিনাডিংগি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধি হওয়ায় একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো খ- ১২-২৫৭২) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে প্রাইভেটকার থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেটকারের চালকসহ দুইজনকে।

তিনি বলেন, এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটককদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর আব্দুল হাকিম জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। ফেন্সিডিলগুলো কুস্টিয়া থেকে আনা হয়েছিল। যা রাজধানীতে নিয়ে যাওয়ার কথা ছিল।

  • সর্বশেষ