শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুগঞ্জে ইয়াবা বিক্রি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

পরিবর্তন : ইয়াবা কেনা-বেচাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরচারতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চরচারতলা এলাকার মো. আলী (৩০), মো. সেজান (২৫) ও আবু বাক্কার (২৮)কে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইয়াবা কেনা-বেচা নিয়ে শুক্রবার সন্ধায় চরচারতলা এলাকার হাকির বাড়ির ইদ্রিস মোল্লার ছেলে ইকবালের সাথে একই এলাকার পাত্থর বাড়ির ফজর রহমান মিয়ার নাতি সজিবের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জন মারামারিতে লিপ্ত হয়।

খবর পেয়ে হাকির বাড়ির লোকজন ও পাত্থর বাড়ির লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংষর্ষে নেমে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, টিয়ার শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়