শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় দু’শতাধিক বড় পর্দায় খেলা দেখছে ভিক্টোরিয়ান্সের দর্শকরা

মাহফুজ নান্টু: কুমিল্লা মহানগরীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত পল্লীতেও মাঠে বসে খেলা দেখার আনন্দ উপভোগ করতে শতাধিক বড় পর্দায় খেলা দেখছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শক-সমর্থকরা। প্রতিটি চার-ছক্কার সাথে আতঁশবাজি হৈ-হুল্লুড়ে মেতে উঠছে কুমিল্লার তরুণরা। টিভি পর্দায় গ্যালারিতে ভিক্টোরিয়ান্সের শুভ কামনাসহ স্লোগান লেখা দেখলেই সমস্বরে চিৎকার করে প্রিয় দলের প্রতি আকুন্ঠ সমর্থণ জানান দিচ্ছে মাঠের বাইরে কুমিল্লায় থাকা দর্শকরা। নগরীর টিভি শো’রুমের সামনেও লেগে আছে জটলা।

সরেজমিনে কুমিল্লা মহানগরীর শিল্পাঞ্চল হিসেবে পরিচিত বিসিক, বাদুড়তলা, ঝাউতলা, শাসনগাছা ও রেইসকোর্স এলাকায় সড়কের পাশে খোলা জায়গাগুলোতে বড় পর্দা টানানো হয়েছে। সকল পেশা শ্রেনীর মানুষরা উকিঝুকি দিয়ে খেলা দেখছে। কেউ কেউ পাশে থাকা রিক্সায় দাড়িয়ে বড় পদায় খেলা দেখছে।

নগরীর ইর্ষ্টাণ প্লাজায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট থাকায় হাতের মুঠো ফোনে খেলা দেখতে দেখা গেছে অন্তত অর্ধশত যুবক-তরুণকে। চার-ছক্কায় নগরীর পাড়া মহল্লায় একসাথে বেজে উঠছে আঁতশবাজি।

নগরীর বিসিক এলাকায় বড় পর্দায় বন্ধুদেও নিয়ে খেলা দেখার আয়োজন করেছে কোটবাড়ী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী তানিম। তানিম জানায়,ভিক্টোরিয়ান্স ফাইনাল খেলবে তাই আগে থেকে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি বারবিকিউ পার্টির আয়োজন করেছি। খেলা দেখছে তানিম ও তার বন্ধুরা। আর প্রতিমুহূর্তে হাতে তালি দিয়ে উইন অর উইন স্লোগানে মুখরিত করে তুলছে গোটা বিসিক এলাকা।

কুমিল্লা প্রেসক্লাবে খেলা দেখার আয়োজন করেছে কুমিল্লা রির্পোটার ইউনিটি। খেলা দেখার পাশাপাশি প্রেসক্লাবে চলছে বুটমুড়ি আর চা-চক্র চলছে। কুমিল্লা রির্পোটার ইফনিটির সভাপতি সাদিক হোসেন মামুন জানান,পেশাগত কাজে ব্যস্ততার পাশাপাশি এক আধটু বিনোদন ব্যবস্থা না করা গেলে কাজে একঘেয়েমি চলে আসে। তবে আজকের আয়োজনের আরেকটা কারণ হলো বিপিএলে ঢাকার সাথে প্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা। তাই উৎসাহটা একটু বেশী কাজ করছে।

এদিকে নগরীর বাইরে বিভিন্ন উপজেলা থেকে খবর পাওয়া যায়,বিভিন্ন সংগঠন বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে।আজ প্রিয় দলের খেলা দেখতে রাস্তার মোড়ে অলি-গলি পাড়ার মোড়ের চায়ের দোকানে দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা দেখছে। উৎসবে মাতোয়ারা হয়ে আছে গোটা কুমিল্লা।

  • সর্বশেষ