শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশের ৮৩ হলে নতুন দুই ছবি

মুহিব আল হাসান: সারাদেশের প্রেক্ষাগৃহে আজ দুটি ছবি মুক্তি পেয়েছে। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ‘আমার প্রেম আমার প্রিয়া’ এতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও পরী মণি ও তারেক শিকদার পরিচালিত ‘দাগ হৃদয়ে’ এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরি , বিদ্যা সিনহা মিম ও আঁচল।

পরী মণি ও কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পেয়েছে ৪২টি সিনেমা হলে। অন্যদিকে বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পেয়েছে ৪১টি সিনেমা হলে।

ছবি মুক্তি বিষয়ে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির নির্মাতা বলেন, আজ সারাদেশের ৪২টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকরা সিনেমাটি দেখলে বাংলা সিনেমা নিয়ে তাদের ধারণা ভুলে যাবেন। কারণ ছবিটির গল্প একদম ভিনন ধরণের। যেসব গল্প দর্শকরা দেখতে চান সেই গল্পের ছবি এটি।

অন্যদিকে পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমরা সারা দেশে ৪১টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। এর মধ্যে সিনেপ্লেক্স আছে। সুন্দর গল্পের ছবি হিসেবে সবার কাছে ভালো লাগবে ছবিটি।’

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরী মণি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

‘দাগ হৃদয়ে’ ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক কামাল আহম্মেদ। ছবিটির জন্য চিত্রনাট্য করেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়