শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেএমসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তিন ম্যাচে জয় পেলো ঢাকা আবাহনী। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ ব্যাবধানে বসুন্ধরা কিংসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে আবাহনী। একমাত্র গোলটি এসেছে ডিফেন্ডার তপু বর্মণের কাছ থেকে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টিম বিজেএমসির সঙ্গে আধিপত্য বজায় রেখে খেলা আবাহনী গোলের মুখ দেখতে সময় নিয়েছে ২৭ মিনিট। একটি ফ্রি-কিক পাস থেকে জয়ের একমাত্র গোলটি এনে দেন তপু বর্মণ।

ম্যাচের ২৭ মিনিটে ফাউল আদায় করে নেয় আবাহনী। ডি বক্সের মাঝ বরাবর বলটি ফেলেন ওয়ালী ফয়সাল। সেখান থেকে উড়ে এসে বাতাসে ভাসতে থাকা বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ডিফেন্ডার তপু। আবাহনীর হয়ে তপুর প্রথম গোল এটি।

এই এক গোলেই জয় নিশ্চিত করেছে ধানমন্ডীর জায়ান্টরা। তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে গেছে আকাশী-নীলরা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে একে আবাহনী। দুই ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বসুন্ধরা কিংস। একই পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে তিনে আরামবাগ। একই পয়েন্ট চারে শেখ রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়