শিরোনাম
◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার সংসদে বসা নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ষষ্ঠ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে রংপুর রাইডার্স। আগের দিনই জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্বাভাবিকভাবেই ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে এ নিয়ে তাকে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, প্রেস কনফারেন্সে ক্রিকেটটাই থাকুক।
বড় হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দল, তাতে কী? প্রথা মেনে খেলা শেষে বুধবার রাতে সংবাদ সম্মেলনে হাজির হন মাশরাফি। মুখোমুখি হন সাংবাদিকদের। সেই সুযোগে এক সাংবাদিক ম্যাশকে প্রশ্ন করে বসেন- প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেয়ার অনুভূতি কেমন ছিল?
জবাবে মাশরাফি বলেন, প্রেস কনফারেন্সে ক্রিকেটটাই থাকুক। তবে ওই সংবাদকর্মীকে নিরাশ করেন তিনি। বলেছেন, এ প্রশ্নের উত্তর বাইরে গিয়ে দেব আপনাকে। ক্যাপ্টেনের অনুভূতিটা তার জানা হয়েছে কি না-তা এখনও কানে আসেনি। কিন্তু বিসিবি কনফারেন্স হলে উপস্থিত সব সাংবাদিকের কাছেই তা অজনা থেকে গেছে। এ নিয়ে কৌতুহলি কোটি ক্রিকেটপ্রেমীও।
গেল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। গেল ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও বিপিএলে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দেয়া হয়নি তার। তবে এর ফাঁকে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর প্রথমবার ৫ ফেব্রুয়ারি সংসদে আসেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়