শিরোনাম
◈ ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ◈ ২০২৬ বিশ্বকাপের সেরা ভেন‌্যু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম ◈ তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন: মাহদী আমিন ◈ তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চাকরি হারানোর ভয়ে’ যৌন হয়রানির কথা প্রকাশ করেন না নারী গণমাধ্যম কর্মীরা বললেন, নাসিমুন আরা হক

মঈন মোশাররফ : নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেছেন, সংবাদ মাধ্যমে কর্মরত নারীদের নিরাপত্তার বিষয়টি আগের চেয়ে খারাপ হয়েছে । নারীরা এখন সংবাদ মাধ্যমে আগের চেয়ে সংখ্যায় বেশি । কিন্তু এখন আমরা যৌন হয়রানির অনেক অভিযোগও পাচ্ছি। অনেকইে প্রকাশ্যে অভিযোগ করতে চান না নানা কারণে। এর মধ্যে চাকরি হারানোর ভয় এবং পদোন্নতির বিষয়টি প্রধান । তারপরও নারীরা সাহসী হচ্ছে। কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করছেন।

বুধবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, যে সকল সংবাদ মাধ্যমের বিরোদ্ধে অভিযোগ আছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি । তারা তদন্ত কমিটি গঠনরে কথা বলেছেন । কিন্তু পরে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাইনি ।

তিনি বলেন, বাংলাদেশে র্কমক্ষেত্রে যৌন হয়রানি রোধে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তাতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমে যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার কথা বলা হয়েছে অভিযোগ নিয়ে এবং তা তদন্তরে কথা আছে। তদন্ত অনুযায়ী বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়ার জন্য জন্য বলা আছে ।

তিনি জানান, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমেই আদালতরে নির্দেশ মেনে যৌন নিপীড়ন বিরোধী কমিটি নেই। আমরা সম্প্রতি সম্পাদকদরে চিঠি দিয়ে ওই কমিটি করার অনুরোধ জানিয়েছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়