শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্রামে এরশাদ, যোগ দিচ্ছেন না সংসদ অধিবেশনে

ইউসুফ আলী বাচ্চু : চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আপাতাত যোগ দিচ্ছেন না সংসদ অধিবেশনে। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরে তার বনানীর রাজনৈতিক কার্যালয়ে এসে নেতা-কর্মীদের এবং জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ অনুষ্ঠানের খোঁজ খবর নেন।

এরশাদ কবে নাগাদ সংসদ অধিবেশনে যোগদান করবেন এ বিষয় জানতে চাইলে এরশাদের ব্যক্তিগত সহকারী মনজুরুল ইসলাম বলেন, তিনি কবে নাগাদ সংসদ অধিবেশনে যাবেন বলা মুশকিল। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন এজন্য তিনি সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন না তবে ডাক্তার অনুমতি দিলে সংসদে যাবেন এবং গণমাধ্যমকেও জানানো হবে।

এরশাদে কেমন আছেন এবং কবে নাগাদ সংসদ অধিবেশনে যোগদান করবেন এ বিষয় জানতে চাইলে তার বিষেশ সহকারী ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) খালেদ আক্তার বলেন, জাপা চেয়ারম্যান আগের চেয়ে এখন বেশ সুস্থ। হুইল চেয়ারও ব্যবহার করছেন না তিনি। তবে কোনো ধরনের সহযোগিতা ছাড়া চলাফেরা করতে খানিকটা কষ্ট হয়। কাউকে না জানিয়ে তিনি আজ পার্টি অফিসে গেছেন এবং গাড়ি থেকে নেমে অনেকটা জোর করে পায়ে হেঁটে আসলেও পরে কর্মীদের সহযোগিতায় অফিসের নীচতলার কক্ষে বসেন তিনি। তবে ২য় তলায় উঠতে কষ্ট হবে বিধায় নির্ধারিত কক্ষে যাননি তিনি। ৪০ মিনিটের মতো নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ফিরে যান এরশাদ।

উল্লেখ্য সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন এরশাদ। এর আগে ২০ জানুয়ারি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদসহ জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ জানুয়ারি নতুন সংসদের অধিবেশন শুরু হয়। এখনো সংসদ অধিবেশনে যোগ দেয়া হয়নি এরশাদের।

  • সর্বশেষ