শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়ে বাঁধা ৭ কেজি গাঁজাসহ আটক ৪ শিশু

নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে ৩ শিশুসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার কক্সবাজারের চকরিয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডের নারায়ণ চৌধুরীর বাসা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের হিরো চৌধুরীর ছেলে নারায়ণ চৌধুরী (২৩), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মৃত রিদুয়ান আক্তারের দুই মেয়ে রুখসানা আক্তার (১১), কোহিনুর আক্তার (১০) ও একই এলাকার নুরুল ইসলাম নুরুর মেয়ে পারুল আক্তার (১০)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। পুলিশ ফোর্স নারায়ণ চৌধুরীর বাসায় পৌঁছালে গাঁজা ক্রয়-বিক্রয়কালে চারজনকে আটক করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

আটকদের মধ্যে নারায়ণ চৌধুরীর কাছ থেকে ১ কেজি ও তিন শিশুর পায়ে অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ২ কেজি করে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়