শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে (৬২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চ্যানেল আই

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন মুস্তাফিজুর রহমান। বাড়ির সামনে এসে পৌঁছলে দুর্বৃত্তরা একটি মোটর সাইকেলে এসে তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়