শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখিপুরের পরিত্যক্ত কারাগারকে বিনোদন পার্ক করার দাবি

মোহাম্মদ মাসুদ : প্রায় ৩০ বছর আগে টাঙ্গাইলের সখিপুরে উপ-কারাগার স্থাপন করা হলেও আজ কারাগারটি কোনো কাজেই লাগেনি। কর্তৃপক্ষের অবহেলায় বর্তমানে এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কারাগারের জায়গা দখল করে বাজার বসানোসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালীরা। এ অবস্থায় কারাগারটি দখলমুক্ত করে বিনোদন পার্কসহ জনকল্যাণকর স্থাপনা নির্মাণের দাবি স্থানীয়দের। সময় টিভি

১৯৮৫-৮৭ অর্থবছরে ২৫ কয়েদির জন্য দুই দশমিক ২৩ একর জমির ওপর নির্মিত হয় সখিপুর উপ-কারাগার। আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় এর কোনো কার্যক্রম আজও শুরু হয়নি। কোনো কয়েদিকেও রাখা হয়নি কারাগারটিতে।

এদিকে প্রায় তিন যুগ ধরে পরিত্যক্ত থাকায় এর বেশিরভাগ জায়গাই স্থানীয় প্রভাবশালীরা দখল করে নিয়েছে। জায়গাটিতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় কারাগারটি দখল মুক্ত করে বিনোদন পার্কসহ জনকল্যাণকর স্থাপনা নির্মাণের দাবি স্থানীয়দের।

সখিপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, এখানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটা শিশুপার্ক করুক। যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন।

এদিকে বেদখল হওয়া জায়গা উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধি। জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বিষয়টা আমি দেখব। সরকারি জমি সদ্ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়