শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

তরিকুল ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা বর্ডার অনেক খুলে রেখেছি। এবার মিয়ানমারের সঙ্গে আমরা (বাংলাদেশ) বর্ডার সিল করে দিয়েছি। এখন আর কাউকে (রোহিঙ্গা বা অন্যান্য মিয়ানমার নাগরিক) ঢুকতে দেয়া হবে না। এখন অন্যরা খুলে রাখুক।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে একথা জানিয়ে বলেন, মিয়ানমার দেশটির নাগরিক রোহিঙ্গাদের পর এবার সাধারণ বৌদ্ধ ও উপজাতিদের তাড়িয়ে দিচ্ছে । ইতোমধ্যে এদের অল্পসংখ্যক বাংলাদেশে প্রবেশ করেছে। কয়েকজনকে সীমান্ত থেকে ফেরতও পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। মূলত রাখাইন আর্মি (বিদ্রোহী গোষ্ঠী) ও মিয়ানমার আর্মির মধ্যে সংঘর্ষের কারণে রোহিঙ্গাদের পর এবার বৌদ্ধ ও অন্যান্য এথনিক গ্রুপ দেশ ছাড়ছেন।

এদিকে রাখাইন নতুন করে অস্থিতিশীল হওয়ায় আরো বড় ধরনের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা করছে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে জরুরি তলব করা হয় এবং ঢাকার পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার কড়া প্রতিবাদ জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, গত দেড় বছরে বাংলাদেশের শত চেষ্টা স্বত্বেও একজন রোহিঙ্গাকে ফেরত নেয়নি মিয়ানমার। এ অবস্থায় নতুন করে পরিকল্পিতভাবে রাখাইন অস্থিতিশীল করে দলে দলে বুদ্ধিস্ট এবং উপজাতিদের বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং ঢাকার বার্তা তার সরকারের প্রতি পৌছানোর অনুরোধ জানান। রাষ্টদূতকে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফেরার অনুকূল পরিবশে নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবান মিয়ানমারকে পূরণ করতে হবে, অন্যথায় যেকোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য মিয়ানমারকেই দায় নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়