শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতৃত্বগুণে ইমরান খান ও ভিভ রিচার্ডসের সঙ্গে কোহলির তুলনা

স্পোর্টস ডেস্ক : নেতৃত্বগুণে বিরাট কোহলিকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান আর স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে একই সঙ্গে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি, আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং আইসিসি’র বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের খেতাব পেয়েছেন কোহলি।

ব্যাট হাতে তো বটেই, অধিনায়কত্বেও চমক দেখিয়েছেন কোহলি। তার নেতৃত্বে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এরপর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়। খুব কাছ থেকেই এসব ঘটনার সাক্ষী রবি শাস্ত্রী।

কোহলিকে ‘স্পেশাল’ আখ্যা দিয়ে ভারতীয় কোচ শাস্ত্রী বলেন, ‘বাইশ গজে বিরাট স্যার ভিভের মতই দাপুটে। ওর মত নৈতিক ক্রিকেটার খুব কমই আছে। শৃঙ্খলা, অনুশাসন, আত্মত্যাগের প্রশ্নে বিরাট দরাজ।’

কোহলির অধিনায়কত্ব পাক কিংবদন্তি ইমরান খানকে মনে করাচ্ছে বলে জানান শাস্ত্রী। কোহলিকে পেয়ে টিম ইন্ডিয়া ভাগ্যবান বলে মনে করছেন তিনি, ‘বিরাট আমাকে বহু ক্ষেত্রে ইমরান খানকে মনে করাচ্ছে। ওর মত একজন অধিনায়ককে পেয়ে দল খুব ভাগ্যবান। নিজস্ব নেতৃত্বশৈলীতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে বিরাট।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়