শিরোনাম
◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজট-ধুলাবালি অবৈধ স্থাপনা মুক্ত সিটি কর্পোরেশন উপহার দেবো: মেয়র সাক্কু

 

মাহফুজ নান্টু: কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, এক সপ্তাহের মধ্যে কুমিল্লার কান্দিরপারসহ নগরীর প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করা হবে। এছাড়াও সিটি কর্পোরেশনকে আগামী মার্চ মাসের মধ্যে যানজট ধূলাবালি ও অবৈধ স্থাপনা মুক্ত করে সুন্দর বসবাস উপযোগী করবো। আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মেয়র সাক্কু বলেন, দীর্ঘদিনের সমস্যা এক মুহূর্তে সমাধান করা সম্ভব নয়। এই যেমন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভেতর জববহুল এলাকা কান্দিরপাড়সহ বেশ কিছু সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড গড়ে উঠেছে। অথচ সিটি কর্পোরেশন থেকে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড করা হয় নি। আমি নিজে গিয়ে একদিন স্ট্যান্ডে চাঁদাবাজি করা অবস্থায় এক লোককে ১৩ হাজার টাকাসহ আটক করি। তাকে জিজ্ঞেস করি স্ট্যান্ড বসানোর অনুমতি কে দিয়েছে এ প্রশ্নের কোন উত্তর ওই চাঁদাবাজ দিতে পারে নি। অথচ দীর্ঘদিন ধরে যানজটের জন্য দায়ী এমন সিএনজি স্ট্যান্ডের বদনামটা বয়ে বেড়াতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। তারপর জেলা পর্যায়ের সভা হয় তবে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না উল্লেখ করে মেয়র সাক্কু বলেন, আমি অন্তত চেষ্টা করবো নগরী যেন যানজট- জলজট,ধূলাবালি ও অবৈধ স্থাপনামুক্ত করে বসবাস উপযোগী নগরী গড়ে তুলতে পারি। এক্ষেত্রে সিটিবাসীর সহযোগিতা খুব বেশী প্রয়োজন।

এছাড়াও মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লাবাসীকে যানজট থেকে মুক্ত করতে জেলার এমপি, এসপির সঙ্গে পরামর্শ করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। যানজট দূর হলে নগরবাসীর ভোগান্তি কমে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অনুপম বড়ুয়া, সিটি কর্পোরেশনের সচিব হেলাল উদ্দিন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়