শিরোনাম
◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে ভিটামিন “এ” ক্যাপসুল নিয়ে প্রেস ব্রিফিং

আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি: ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২ রাউন্ড নিয়ে জেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং। বুধবার সকালে জেলার সিভিল সার্জন সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করা হয়।

ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়া শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত নিজ ঘরে সুষম খবার খাওয়ান সম্পর্কে আলোচনা করা হয়। প্রেস ব্রিফিং আরো জানানো হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার ২ রাউন্ড পালন করা হবে এবং ৬ থেকে ১১ মাস শিশুর জন্য নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর জন্য লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও এসময় জেলা সিভিল সার্জন ডা. ফরিদ হোসেন মিয়া এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং সভায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম খলিলুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ ইকরাম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ