শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে বিএনপি ছাড়তে বললে ছাড়বে কিন্তু জামায়াতকে ছাড়বে না বললেন, সুভাষ সিংহ রায়

হ্যাপি আক্তার : এবি নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় বলেছেন, বাংলাদেশের রাজনীতিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে বিএনপি, যে তারেক রহমানকে বিএনপি ছাড়তে বললে ছাড়বে কিন্তু জামায়াতকে ছাড়বে না।

মঙ্গলবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি বলেন, দেশ এখন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে একটি মাত্র দেশ বাংলাদেশ যেখানে কমিনিউটি ক্লিনিকে ৩৪ ধরনের ওষুধ দেয়া হয়। এই বাস্তবতা তাদের দেখতে হবে। এবং দেশের মানুষের জীবনমানের যে উন্নয়ন ঘটিয়েছে তারা সারা বিশ্বের উন্নত দেশগুলো তা বলছে।

নির্বাচনী ইশতেরহার প্রসঙ্গে সুভাষ সিংহ রায় বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ ৮০ পৃষ্ঠার যে ইশতেহার দিয়েছিলো, তা আওয়ামী লীগ যারা করেন আবার নতুন দিনের আওয়ামী লীগ যারা করেন, তারাও সম্পূর্ণ ইশতেহারটি পড়েননি। ইশতেহার দু-এক পাতা পড়েই তারা ইশতেহারকে মূল্যায়ন করেছেন, বিষয়টি অত্যন্ত দুঃখের।

তিনি বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি সব কিছু কুরে কুরে খায়। এই দুর্নীতি উদঘাটন করতে গেলে জনগণকে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই বিষয়গুলো প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন। তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপর্যন্ত যে প্রতিজ্ঞা করেছেন তা পূর্ণ করেছেন।

তিনি আরো বলেন, একটি কথা মনে রাখা দরকার এই যে বিকাশমান অর্থনীতিতে অনেকগুলো ব্যাপ্তি সামনে আসে। তারপরেও ১০ বছর সরকারের শাসন আমলে দেশকে অগ্রগতির যে উচ্চতায় নিয়ে গেছে তা প্রশংসার যোগ্য। সম্পাদনা : রাজু

  • সর্বশেষ