শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনার্স ফাস্টক্লাস পেয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা

তপু হারুন শেরপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা অনার্স ফাইনাল পরীক্ষায় ফাস্টক্লাস পেয়েছে। ২০১২-১৩ শিক্ষা বর্ষের অনার্স ফাইনাল পরীক্ষায় একাউন্টিন বিষয় নিয়ে তিনি এ কৃতিত্বের অর্জন করেন।

সোমবার অনার্স বিশেষ এ পরীক্ষার প্রকাশিত ফলাফল তিনি সিজিপিএ পেয়েছে ৩.২১ এবং ইয়ার জিপিএ পেয়েছে ৩.৩০। তার এ ভালো ফলাফলের কারণে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিষ্টিমুখ করানোসহ তাকে অভিনন্দন জানিয়েছে।

রেজাউল করিম রেজা জেলা ট্রাক চালক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনের ছেলে। তিনি ছাত্র রাজনীতি এবং বিভিন্ন সমাজসেবা মুলক কাজের পাশপাশি লেখাপড়ায়ও মনযোগী রয়েছে। ফলে তিনি এ ফালাফল অর্জন করেছেন বলে জানায় রেজা। তিনি আরো জানায়, ২০০৯ সালে একটি হয়রানী মূলক মিথ্যে মামলায় পড়ে পালিয়ে থেকেও এসএসসি পরীক্ষা দিয়ে কামার্স বিভাগ থেকে জিপিএ-৪.৯৬ পায়। এরপর এইসএসসিতেও কমার্স বিভাগ থেকে জিপিএ-৪.০০ পায়।

এ বিষয়ে শেরপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আব্দুর রশীদ জানায়, রেজাউল করিম রেজা ছাত্র রাজনীতি করলেও কলেজে ভাল শিক্ষার্থী হিসেবেও পরিচিতি রয়েছে। এছাড়া তিনি অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে নিসন্দেহে ভালো করেছে।

  • সর্বশেষ