শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় জেসমিন আক্তার আঁখি (২৩) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী জিসান চৌধুরী জিকুকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন। তথ্য- বাংলা নিউজ

আদালত সূত্রে জানা গেছে, নিহত আঁখি ঢাকার ডেমরা এলাকার মুসলিম মুন্সির মেয়ে। পরকীয়ার অভিযোগ তুলে ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুরে তার স্বামী জিকু গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। পরে জিকু নিজেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে ফোন করে পরকীয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানান। এ ঘটনায় ওইদিনই আঁখির বাবা বাদী হয়ে জিকুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে মামলায় জামিনে বের হওয়ার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল্লাহ আল মাসুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়