শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট

মহসীন কবির : ঢাকা ও নড়াইলে মানহানির ২ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। পরে কায়সার কামাল বলেন, এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে দুই মামলায় ৬ মাস করে জামিন দিয়েছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ফের আবেদনের পরিপ্রেক্ষিতে একবছর করে বাড়িয়েছেন।

নড়াইলের মামলায় গত বছরের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় গত ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরুপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত গত বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন।

এদিকে ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত গত বছরের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে গত বছরের ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেন।

  • সর্বশেষ