শিরোনাম
◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টমাস টুখেল বলেন নেইমারকে ছাড়াই মানিয়ে নেবে দল

স্পোর্টস ডেস্ক : পায়ের চোটে আড়াই মাসের জন্য ছিটকে যাওয়া তারকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতিতে দলের অন্যরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে মনে করেন পিএসজির কোচ টমাস টুখেল।
গত মাসে ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। এতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৪টি ম্যাচে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে পাবে না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে লিগ ওয়ানে ২০ ম্যাচ অপরাজিত থাকার পর নেইমারের অনুপস্থিতিতে গতকাল রোববার অলিম্পিক লিওঁর মাঠে প্রথম হারের মুখ দেখে পিএসজি। আনহেল দি মারিয়ার গোলে শুরুতেই এগিয়ে যাওয়া দলটি বিরতির আগে-পরে দুই গোল হজম করে হারে ২-১ ব্যবধানে। সেই ম্যাচে ছিলেন না মার্কো ভেরাত্তিও। তবে টুখেল আত্মবিশ্বাসী, নেইমারকে ছাড়াই মানিয়ে নেবে তার দল।
আমি জানি না, তাদের অভাব আমরা বোধ করলাম কি-না। কিন্তু এটা পরিষ্কার যে আমাদের দ্বিতীয় কোনো নেইমার বা ভেরাত্তি নেই। দলের অন্য খেলোয়াড়দের উপর আমার পুরো আস্থা আছে।
আমাদের প্রথম গোলের পর আমরা বেশিই গুটিয়ে গেলাম। আমরা বাজে সিদ্ধান্ত নিলাম। লিওঁ অনেক দক্ষতার সঙ্গে খেললো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়