শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে শেষ হলো যুক্তির মঞ্চায়ন

আবু বকর রায়হান, কুবি প্রতিনিধি : '‌‌যুক্তির আলোয় রাঙিয়ে ভুবন, মুক্ত করো তোমার প্রাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শুরু হওয়া আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম দ্য ইন্ডিপেনডেন্ট।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগীয় ক্লাসরুমে ফাইনালে সরকারী দল 'টিম ডেইলি অবজারভারের' মুখোমুখি হয় বিরোধী দল 'টিম দ্য ইন্ডিপেনডেন্ট'।

চ্যাম্পিয়ন টিমের সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান নোবেল, আলাউদ্দিন আল আজাদ, মাহাবুব আলম। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ২য় ব্যাচের শিক্ষার্থী আল নাঈম।

ডিবেটিং প্রতিযোগিতার ফাইনালে স্পিকারের দায়িত্ব পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, বিচারকার্যে সহযোগিতা করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব হোসেন সানি।

উল্লেখ্য, ১০ জানুয়ারী শুরু হওয়া এই ডিবেট প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চারটি ব্যাচের মোট ১৮ টি টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সহায়তা করে ডিবেটিং ক্লাব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়