শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের বিশ্বকাপে ভারতই ফেভারিট : শচীন

স্পোর্টস ডেস্ক: সদা-ভারসাম্যপূর্ণ ভারতীয় ক্রিকেট দলই এবারের ছেলেদের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ফেভারিট, জানালেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে স্বাগতিক ইংল্যান্ডকেও আসরের কঠিন প্রতিপক্ষ হিসেবে বললেন তিনি।

গত ১২ মাসে ওয়ানডে আন্তর্জাতিকে অসাধারণ সাফল্য পেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ ঘরে তুলেছে তারা। আর এই জয়গুলোই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখবে।

সংবাদ সংস্থা পিটিআইকে সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন বলেন, ‘রেকর্ড দেখেই আমি বলছি আমরা সেরা ছন্দে রয়েছি। এই দলটি বিশ্বের যেকোনো জায়গায় প্রতিযোগিতা করতে সামর্থ্য রাখে। কোনো দ্বিধা ছাড়াই আমি বলতে পারি আমরা ফেভারিট।’

ভারত সর্বশেষ নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারায়। এমনকি এই সিরিজে শেষ দুই ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেয় ভারত।

এদিকে বিশ্বকাপ কন্ডিশনে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও শচীন ওপরের কাতারে নিউজিল্যান্ডকেও রেখেছেন, ‘আমার মতে ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টে থাকবে। যেখানে নিউজিল্যান্ড আসরের ‘ডার্ক হর্স’।’

এছাড়া সম্প্রতি সময়ে নিজেদের হারিয়ে ফেলা রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও ভালো সুযোগ দেখছেন শচীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়