শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেসিসি মেয়রের অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী খালসমূহ পরিদর্শন

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগরীর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী খালসমূহের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে নিয়ে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী দেশের সকল নদী ও খাল অবৈধ দখলমুক্ত করে পুনরোদ্ধার করার দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে খুলনা মহানগরীর অভ্যন্তরীণ খালসমূহও দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, খুলনা মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টির মূল কারণ খাল দখল ও খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ। এর ফলে পানি দুষণসহ খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। তিনি যৌথ জরীপ কার্যক্রম সম্পন্ন করে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে বলে উল্লেখ করেন। এছাড়া পার্শ্ববর্তী উপজেলার সাথে সংযুক্ত খালসমূহ অবৈধ দখলমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল উদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার এহসান শাহ, জোনাল সেটেলমেন্ট অফিসার খোন্দকার আজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল হক, কেসিসি’র কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ মোসারাফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো: আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার সহ সেটেলমেন্ট ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়