শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

এস এম সাব্বির : র‌্যাগিংয়ের অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)’র ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকালে র‌্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের ২০১৭-১৮ সেশনের ২য় বর্ষের শিক্ষার্থী শিপন আহমেদ, শাহিন মিয়া, নাদিম ইসলাম, হৃদয় কুমার ধর, তুর্জয় হাওলাদার, আশিকুজ্জামান লিমন।

র‌্যাগিংয়ের বিষয় প্রক্টর আশিকুজামান ভূইয়া বলেন, ‘প্রক্টরিয়াল বডির সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৬ জনকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টের অধীনে মামলা হয়েছে।’

বহিষ্কৃত ৬ জনের বাড়ি কেরানিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, ভোলা ও ফরিদপুর)।

উল্লেখ্য, গেল ২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭ থেকে থেকে রাত ১২টা পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়