শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় দু’লাখ লোক, মৃত্যু দেড় লাখ

সালেহ্ বিপ্লব : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালন করা হবে বিশ্ব ক্যান্সার দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আই এম এন্ড আই উইল’। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হয়। ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই দিবসটি পালনের উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ি, বাংলাদেশে বর্তমান ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ১৫ লাখের বেশি। প্রতি বছর বাংলাদেশে প্রায় দু’লাখ লোক ক্যান্সার রোগে আক্রান্ত হয়, মারা যায় প্রায় দেড় লাখ লোক।

দিবসটি পালনের লক্ষ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আজ মহাখালী ক্যান্সার হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। দিবসটি উপলক্ষে হাসপাতালের সিটি স্ক্যান, এমআরআই, লিকুইড অক্সিজেন প্ল্যান্ট এবং ডে-কেয়ার কেমোথেরাপির কিউ ম্যানেজমেন্ট সিস্টেম-এর উদ্বোধন করা হবে।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সকাল সাড়ে ৯টায় এএমসিজিএইচ মিরপুর হাসপাতাল থেকে শোভাযাত্রা বের করা হবে। আগামীকাল রয়েছে আলোচনা সভা, এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

  • সর্বশেষ