শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার

জামাল হোসেন খোকন: জীবননগর থানা পুলিশের অভিযানে রোববার রাতে উপজেলার মনোহরপুর থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ পরিত্যক্ত অবস্থায় একটি মটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে,জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম,এসআই মোস্তফা ও এএসআই মিলন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত্রি ৮টার সময় উপজেলা মনোহরপুর গ্রামের মোল্লা পাড়ায় অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেনসিডিলসহ একটি ৮০ সিসি রানার মটরসাইকেল(চুয়াডাঙ্গা হ-১৩১২৬০)পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

অফিসার ইনচার্জ তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন,মনোহপুর মোল্লা পাড়ায় মাদকবিরোধী অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যাবসায়ীরা ফেনসিডিল পাচারে ব্যাবহৃত একটি মটরসাইকেল ও একটি পাটের তৈরি বস্তার মধ্যে ৮৫ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়