শিরোনাম
◈ বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ : স্পন্সরশিপ ভিসার নতুন আবেদন স্থগিত করলো কানাডা ◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষ, কমিটি স্থগিত ঘোষণা

জবি প্রতিনিধি: ক্যাম্পাসে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতৃবৃন্দের আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন তথ্যটি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন,জবি ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় কমিটি স্থগিত করা হয়েছে। এবং ঘটনা অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি ঘঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে যারা আছেন- সোহান খান,আরেফিন সিদ্দিক সুজন,আল নাহিয়ান খান জয়,ইয়াজ আল রিয়াদ।

প্রতেক্ষ্যদর্শীরা জানান, রোববার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও প্রেমের ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ভাঙচুর ও ১৫ ছাত্রলীগ কর্মী আহত হয়। এসময় ক্যাম্পাসে একাধিক ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষেও ঘটনায় বিশ্ববিদ্যালয়েল সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাহীন মোল্লাসহ প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য আহত হন। হেলমেট পরিহিত ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা লোহার রড,লাঠি,হাতুরী,চাপাতি,বডিসহ দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়