শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেপুটি স্পিকার বলেছেন, গাইবান্ধাবাসীর প্রতিনিধি হিসেবে বেঁচে থাকতে চাই

রফিকুল ইসলাম : রোববার দুপুরে সাঘাটা উপজেলার ভরতখালী ঐতিহ্যবাহী কালীমন্দির কমিটির উদ্যোগে মন্দিরের অতিথি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েঠে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি তার বক্তব্যে বলেন, জনগণকেই আমার সংবর্ধনা দেওয়া উচিত। কারণ সাঘাট-ফুলছড়ির মানুষ আমাকে ৭ বার ভোটদিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব ! অতীতের ন্যায় বাকি জীবনেও সাঘাটা-ফুলছড়িসহ গাইবান্ধাবাসির জীবনের প্রতিনিধি হিসেবে বেঁচে থাকতে চাই । আগে গাইবান্ধা অবহেলিত ছিল । এখন গাইবান্ধা আর অবহেলিত এলাকা নয়। সাঘাটা-ফুরছড়ির নদী ভাঙন রোধসহ গাইবান্ধার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাব।

কালিমন্দির কমিটির সভাপতি রনজিৎ কুমার চন্দের সভাপতিত্বে গৌতম কুমার চন্দের সঞ্চলনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহম্মেদ লিটন, জেলা হিন্দু বৌদ্ধ,খৃীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সূর্য্য বকসী, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, আবু বক্কর প্রধান, জেলা কৃষক লীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। এর আগে অ্যাড. ফজলে রাব্বী মিয়া কালিমন্দিরের ৩ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়