শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাণ্ডায় খাড়া হয়ে গেল তরুণীর চুল (ভিডিও)

অনলাইন ডেস্ক : পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্তের সৃষ্টি তীব্র শীতে কাঁপছে যুক্তরাষ্ট্র। মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে আবহাওয়া এতটাই বিরূপ যে চুলে বরফের গুঁড়ো জমে মাথার উপর সোজা/খাড়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে এখন এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনই তথ্য উঠে এসেছে।

ইন্সটাগ্রামে টেলর স্ক্যালন নামে এক তরুণীর ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু যখন বাড়ি ফিরলেন তখন আর পিঠের উপর পড়ে নেই চুলের গোছা। বরং বরফের গুঁড়ো জমে মাথার উপর খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার ভিডিওটি। সিনএনএন বলছে, যুক্তরাষ্ট্রের কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৫৭ ডিগ্রি ফারেনহাইট।

ক্রিস্টোফার ইনগ্রাহাম নামে আরেক মার্কিনি ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে,কয়েক ফুট বরফের আস্তরণে ঢাকা পুরো এলাকা। সেই অবস্থায় গরম পানি নিয়ে বাইরে বেরোন তিনি। ছুড়ে দেন আকাশে। কিন্তু মাটি ছোঁয়ার আগেই বরফ হয়ে ঝরে পড়ে সেই ফুটন্ত পানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়