শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকায় চড়ে হাজির হয়ে সবাইকে চমকে দেন ফারিয়া আর বর আসেন ঘোড়ায় চড়ে

আবু সুফিয়ান রতন :  ফেব্রুয়ারির প্রথম দিন। চারদিকে কেমন বসন্তের আমেজ। যদিও বসন্ত আসতে সপ্তাহ দুয়েক বাকি! তবুও মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় দিব্যি বসন্ত চলছে! অন্তত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার সাজ সজ্জা আর কথা বলার ভঙ্গিতে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়!

বেশ কয়েকদিন ধরেই শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবনে বইছে বসন্তের হাওয়া! সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হারুন অর রশিদ অপুর কথা সামনে নিয়ে আসেন ফারিয়া। জানান, পারিবারিক সম্মতিতেই বিয়ে হচ্ছে তাদের। আর সেই মতোই সম্প্রতি বিয়ে হলো তাদের। এবার বিয়ে পরবর্তী সংবর্ধনা! যেখানে রীতিমত সবাইকে চমকে দিয়েছেন ফারিয়া ও তার স্বামী অপু।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) মিরপুরের ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন হলে বিশাল পরিসরে আয়োজন করা হয়েছে ফারিয়া-অপুর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে আমন্ত্রিত ছোট ও পর্দার তারকা অভিনেতা অভিনেত্রী ছাড়াও গণমাধ্যম কর্মীরা। দুপুর সাড়ে তিনটা নাগাদ সেখানে বধূ বেশে নৌকায় করে অনুষ্ঠানস্থলে হাজির হন ফারিয়া। তার সাজ সজ্জা যেন সবাইকে খানিকের জন্য মোহাবিষ্ট করে রাখে!

একই সময়ে ঘোড়ায় চড়ে অনষ্ঠানস্থলে আসেন হারুন অর রশিদ অপু। বরকে এভাবে পেয়ে ঘিরে ধরেন কনে পক্ষের তরুণ তরুণীরা। এ যেন গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য!

এরপরই দেখা যায় একে একে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন ছোট পর্দার সহকর্মী, বন্ধু বান্ধবরা। তবে ফারিয়াকে শুভ কামনা জানাতে এসময় দেখা যায় ছোট পর্দার বেশ কয়েকজন পুরনো অভিনেতা অভিনেত্রীকে। তাদের মধ্যে ছিলেন অপি করিম ও বিপাশা হায়াতের মতো এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রীরা।

গেল বুধবার পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে ফারিয়ার মেহেদির অনুষ্ঠান হওয়ার আগে গেল ২৬ জানুয়ারি জমকালো আয়োজন ও তারকাদের সমাগমে অনুষ্ঠিত হয়েছিলো ফারিয়ার গায়ে হলুদ। গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে অনুষ্ঠিত ফারিয়ার গায়ে হলুদে নেমেছিল তারার ঢল।

এর আগে ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন। তখন ফারিয়া বলেছিলেন, কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে। সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না।

শবনম ফারিয়ার স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল। তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়