শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়ান্ডা থেকে ডিফেন্ডার আনলো সাইফ স্পোর্টিং ক্লাব

নিজস্ব প্রতিবেদক : অবশেষে গুঞ্জন সত্য হলো। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন ইমিরি বায়েসেংগে। রুয়ান্ডা জাতীয় দলে এই খেলোয়াড় একজন ডিফেন্ডার।

২৪ বছর বয়সী এই খেলোয়াড়কে সাইফ স্পোর্টিং ক্লাবে আনতে মূল ভূমিকা পালন করেছেন দলের হেড কোচ জনি মিকেন্সট্রি। ২৬ হাজার ইউএস ডলারের বিনিময়ে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে সাইফ এসসি। তার সাথে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে।

ছয় ফুট উচ্চতার এই ডিফেন্ডার সর্বশেষ খেলেছেন মরক্কোর দ্বিতীয় সারির ক্লাব মাসিরা’তে। এরপর ইমিরি’র সাথে আলজেরিয়ান ক্লাব ইউএসএম আলগার চুক্তি হওয়ার কথা থাকলেও তাকে আনফিউ বলে দলে অন্তর্ভুক্ত করেনি সেই দলের কোচিং স্টাফরা।রুয়ান্ডার জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোরও প্রতিনিধিত্ব করেছেন। রুয়ান্ডা অনুর্ধ্ব ১৭ দলে তিনি ২০১১ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়