শিরোনাম
◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন সাকিব

আশরাফ রাসেল : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১ রানে পরাজিত হওয়ার পর বিপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন কিছুটা ধুসর হয়ে পড়েছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।

ম্যাচটিতে কুমিল্লার ছুঁড়ে দেয়া মাত্র ১২৮ রানের লক্ষ্যও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টপকাতে সক্ষম হয়নি ঢাকা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাই পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদেরকে দুষেছেন অধিনায়ক সাকিব।
তিনি বলেন, আমি মনে করি আমরা ফিল্ডিং এবং বোলিং ভালো করেছি শক্তিশালী কুমিল্লাকে আটকে রাখার জন্য, তবে ব্যাটিং আমাদের ব্যর্থ করেছে।

কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের মতো ক্রিকেটাররা থাকতেও এই মামুলি লক্ষ্য পার করতে না পারায় বেশ হতাশ সাকিব। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত আসাটাই উচিৎ ছিলো না, মতামত তার।
হতাশা চেপে রাখতে না পেরে সাকিবের ভাষ্য, 'খুবই হতাশাজনক যে এভাবে আমরা ম্যাচটি হেরেছি। এটি শেষ ওভার পর্যন্ত আসা উচিৎ ছিলো না। এটাই হয়েছে, সুতরাং অবশ্যই এটি অনেক বেশি হতাশার।

এই নিয়ে টানা পাঁচটি ম্যাচে পরাজিত হতে হলো ঢাকা ডাইনামাইটসকে। খুলনা টাইটান্সের বিপক্ষে আগামীকাল (শনিবার) সর্বশেষ ম্যাচ খেলতে নামবে ঢাকা। সেই ম্যাচটিতে বড় ব্যবধানে জিততে হবে তাদের প্লে-অফে যেতে হলে। এই সুযোগটি লুফে নেয়ার প্রত্যয় নিয়ে ডাইনামাইটস দলপতি বলেছেন, শেষ ম্যাচটি আমাদের জন্য বাঁচা মরার হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন থেকে প্রতিটি ম্যাচই নকআউট। শেষ ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। টানা পাঁচটি ম্যাচে পরাজিত হওয়ায় কাজটি সহজ হবে না। তবে এখনও সুযোগ আছে।'

উল্লেখ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ডাইনামাইটসের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করতে পেরেছিলেন কাইরন পোলার্ড। আর ৩০ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।

  • সর্বশেষ