শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনাতেই চুক্তি নবায়নের অপেক্ষায় রাকিতিচ

স্পোর্টস ডেস্ক : সংবাদ মাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছিলো শীতকালীন দল-বদলে আর্সেনাল, চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাতে পারেন ৩০ বছর বয়সী রাকিতিচ। অবশ্য বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ক্রোয়েশিয়াকে গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ফুটবলারের। এছাড়াও বার্সেলোনার ইভান রাকিতিচকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। তবে জানুয়ারির দল-বদলের শেষ দিনে ক্রোয়াট মিডফিল্ডার আবারও জানিয়েছেন কাম্প ন্যু’য়েই থাকতে চান তিনি।

২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দেওয়া রাকিতিচ চলতি মৌসুমে লা লিগায় একটি বাদে দলের সবগুলি ম্যাচেই মাঠে নেমেছেন। বুধবার ঘরের মাঠে কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তিনি। এ সময় রাকিতিচ বার বার তার ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠার কথা উল্লেখ করেন।

‘এখানে আসার পর থেকে, জানি না কত বার আমি ক্লাব ছেড়েছি এবং ফিরেছি। এখানে আমি খুব সুখে আছি। আর আমার লক্ষ্য আরও দীর্ঘ সময় এখানে থাকা।’

‘কয়েক দিন আগে আমি সভাপতিকে (বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ) আমার চুক্তি নবায়ন নিয়ে কাজ শুরু করার কথা হালকা মনে করে দিলাম!’

  • সর্বশেষ
  • জনপ্রিয়