শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাজস্থানে বেকার ভাতা বাড়িয়ে ৩৫০০ টাকা করার ঘোষণা মন্ত্রীর

রবিন আকরাম: ভারতের রাজস্থানে বেকার ভাতা বাড়িয়ে ৩৫০০ টাকা করার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ চলতি বছরের ১ মার্চ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে এই টাকা ঢুকবে বলে জানানো হয়েছে৷

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা২৪ এর তথ্য মতে, মন্ত্রী তার ঘোষণাপত্রে বলেছেন, তিনি ক্ষমতায় আসার পর সকল বেকারদের ৩,৫০০ টাকা ভাতা দেবেন৷ ১ মার্চ থেকে যাদের কাছে চাকরি নেই তারা টানা ২ বছর ৩,৫০০টাকা বেকার ভাতা পাবেন৷ এতদিন রাজস্থানে বেকার ভাতা ছিলো ৬০০ টাকা৷ মন্ত্রী জানান, এই ৬০০ টাকার ভাতাও তিনিই শুরু করেছিলেন৷

উল্লেখ্য, সামনেই ভারতের লোকসভা নির্বাচন৷ রাজস্থানে কংগ্রেসের সচিন পাইলট বেকারদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ক্ষমতায় এলে বেকার ভাতা দেবেন৷ তবে তার আগেই গেহলট কথামতো বেকারভাতার ঘোষণা করলেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়