শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: একাডেমিক ভবনে ভোট কেন্দ্রের দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

রিয়াজ হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন৷

বৃহস্পতিবার একটি মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি,কলাভবন ঘুরে ডাকসু ভবনে শেষ হয়েছে৷মিছিল পরবর্তী ডাকসু ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ বলেন, ছাত্র সংগঠনগুলোর দাবি উপেক্ষা করে হলেই ভোট কেন্দ্র রাখছে প্রশাসন ৷ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত মানতে পারি না ৷ অবিলম্বে ডাকসুর ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন করার ব্যবস্থা করতে হবে এবং হলগুলোতে গেস্টরুমের নির্যাতন বন্ধ করার দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়