শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলার নয়, নিজস্ব মুদ্রায় লেনদেন করবে ইরান ও সিরিয়া

রাশিদ রিয়াজ : ইরান ও সিরিয়া মার্কিন ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুই দেশ তাদের ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এর ফলে বাণিজ্যের ক্ষেত্রে দু দেশের মধ্যকার বিদ্যমান বিরাট বাধা দূর হলো।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বর্তমানে সিরিয়া সফরে রয়েছেন এবং তার এ সফরের মধ্যেই নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়ে চুক্তি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ইরানকে বিশাল দায়িত্ব পালন করতে হবে। সে ক্ষেত্রে এই চুক্তি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ইরান ও সিরিয়ার মধ্যে এর আগে তেমন কোনো ব্যাংকিং যোগাযোগ ছিল না। ফলে দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনে নানাবিধ সমস্যা ছিল। নতুন চুক্তির ফলে এসব সমস্যা দূর হবে; পাশাপাশি নতুন প্রকল্প বাস্তবায়নের পথে কোনো বাধা থাকবে না। ইরানের নির্মাণ কোম্পানিগুলো বলছে, ব্যাংকিং জটিলতা দূর হলে খুব দ্রুত সিরিয়ার পুনর্গঠন কাজ শুরু করা সম্ভব হবে।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী ও মার্কিন বাহিনীর হামলায় সিরিয়ার লাখ লাখ ঘর-বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। সিরিয়াকে পুনর্গঠনের ক্ষেত্রে এসব ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়