শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৪০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কৃত হচ্ছেন জাফর ইকবালকে ‘বাঁচানো’ সেই পুলিশ সদস্য

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : বরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সময়ে তাঁকে রক্ষায় এগিয়ে যাওয়া সেই পুলিশ সদস্য (কনস্টেবল) ইব্রাহিম আলী পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা 'বিপিএম-সাহসিকতা' পদক। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সাহসিকতা, সেবা এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তার বিপিএম পদক পাওয়ার বিষয়টি পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পদকপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন ইব্রাহিম আলী। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তুলে দেবেন।

উল্লেখ্য, গত বছরের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে হামলা চালায় ফয়জুর হাসান নামের এক বহিরাগত। ওই সময় জাফর ইকবালকে বাঁচাতে ইব্রাহিমসহ শিক্ষার্থীরা এগিয়ে আসলে প্রাণে বেঁচে যান বরেণ্য এই শিক্ষাবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়