শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে নিয়োগ

যুগান্তর :  জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মেজর পদবিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।

পদের নাম

২০তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি (পুরুষ/মহিলা)

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিপিএস/ এফআরসিএস/ এমএস/ এমডি অথবা সমমান (যা বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ১১০ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন ১০৪ পাউন্ড হতে হবে। আবেদনের জন্য ৩১ মার্চ, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।

বেতন

সরকার কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের (www.joinbangladesharmy.army.mil.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ জানুয়ারি, ২০১৯ তারিখে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়