শিরোনাম
◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তারাসহ অনার্স, মাস্টার্স ও এম‌ফিল শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হ‌তে পার‌বেন। ত‌বে তা‌দের বয়সসীমা হ‌বে স‌র্বোচ্চ ৩০ বছর। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়েল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, প্রায় ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়