শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে মাটিচাপায় প্রাণ গেল ২ নির্মাণ শ্রমিকের

আফজাল হোসেন: গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার হামীম স্পিনিং মিলস নামক কারখানার ভেতর মাটিচাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে হামীম গ্রুপের কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সংবাদ কর্মীদের কারখানায় প্রবেশে বাধাঁসহ তথ্য দিতে অসহযোগিতা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদুল ইসলাম জানান, কারখানার অভ্যন্তরে নির্মাণ শ্রমিকরা সকাল থেকেই গভীর গর্তে কাজ করছিল পরে দুপুরের দিকে গর্তের এক দিকের দেয়াল ধষে ৫ জন শ্রমিক চাপা পড়েন। পরে অন্য সহকর্মী শ্রমিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্র্র্তৃব্যরত চিকিৎসক ২ জনকে নিহত ঘোষণা করেন।

নিহত ২ শ্রমিকের নাম আপন ও মজিবুর বলে জানালেও ওসি এদের ঠিকানা নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় কারখানার মানব সম্পদ বিভাগের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব) আব্দুল ওয়াদুদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়