শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

স্বপ্না চক্রবর্তী : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। সোমবার রাজধানীর মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, নর্দা বাজার ও বারিধারা এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় এসব মামলা দায়ের করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, অভিযুক্ত ৭ প্রতিষ্ঠানের মধ্যে মধ্যবাড্ডা এলাকার বেপারী টাওয়ারে অবস্থিত মেসার্স ঢাকা জুয়েলার্স ও মেসার্স নিউ সিঙ্গাপুর জুয়েলার্সের পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় ও ক্যাশ মেমোতে ভরি/আনা লেখা থাকায়, মেসার্স ফিউচার ট্রেডার্স এন্ড ফেব্রিক্স এর ক্যাশ মেমোতে ইঞ্চি উল্লেখ করায় এ মামলা করা হয়। এছাড়া উত্তর বাড্ডা এলাকায় মেসার্স জননী ট্রেডার্স ও মেসার্স এইচ.কে ট্রেডিং কর্পোরেশন এর ব্যবহৃত প্লাটফর্ম স্কেলের বিএসটিআই’র ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় ও মেসার্স মধুবন সুইটস এর ক্রীম বন রুটির প্যাকেটে ওজনে কম ও ব্রেডের প্যাকেটে ওজন ও মূল্য না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় এবং উৎপাদিত দইয়ের পাত্রে ওজন ও মূল্য উল্লেখ না থাকায় বারিধারা এলাকার নর্দা বাজারের মেসার্স বিক্রমপুর মিষ্টিমুখ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মোঃ রাকিবুল আলম ও মোঃ বিল্লাল হোসেন এসব অভিযানে অংশ নেন।

  • সর্বশেষ