শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় মাদ্রাসার শিশু ছাত্রী ধর্ষনের শিকার; ইমাম পালাতক

মো. মামুন মোল্লা,সাভারঃ আশুলিয়ায় ৯ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিশুর বাবা হাসান শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরে করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম আব্দুল আল মামুন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে মামলা দায়েরের পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করেছে পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার দোসাইদ এলাকায় এই ঘটনা ঘটে।

আশুলিয়া থানার এস আই ফুল মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানায়, দোসাইদ এলাকার স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আব্দুল আল মামুনের কাছে ওই শিশুটি মক্তব পড়তেন। গতকাল সন্ধায় মক্তব পড়ার পর আব্দুল আল মামুন শিশুটিকে ধর্ষণ করে ভয়ভিতি দেখিয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি বাসায় ফিরে স্বজনদের কাছে বিষয়টি জানায়।

পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়