শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রাইলিঙ্কের অভাব ভালোভাবেই টের পাচ্ছে ভাইকিংস

আশরাফ রাসেল : ইনজুরির কারণে খেলতে পারছেন না চিটাগাং ভাইকিংসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। তার অভাব অবশ্য বেশ ভালো ভাবেই টের পাচ্ছেন দলের কোচ সায়মন হেলমট। হেলমট অবশ্য মনে করছেন, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে অবদান রাখা ফ্রাইলিঙ্কের অভাব পূরণ করার মতো অবশ্য খেলোয়াড় আছে ভাইকিংস শিবিরে।

ব্যাটিং দিয়ে তিন ম্যাচে ভাইকিংসদের জয় এনে দিয়েছেন ফ্রাইলিঙ্ক। এছাড়া বল হাতেও কার্যকারী ভুমিকা রাখতে সক্ষম এই অলরাউন্ডার। চিটাগাংয়ের সাফল্যের পেছনে এই কারিগর দলে না থাকলেও ম্যাচ জিততে পারে তারা। একজনের উপর নির্ভর করে থাকার মতো দল নয় চিটাগাং। এর আগেও ফ্রাইলিঙ্ককে ছাড়া ম্যাচ জিতেছে ভাইকিংস। তাই নিজেদের শেষ দুই ম্যাচে হারলেও দলীয় পারফর্মেন্স দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে চিটাগাং।

'তার অভাব তো অবশ্যই অনুভব করছি। সে অনেক ভালো একজন ক্রিকেটার। শুরুর দিকে উইকেট নিতে সক্ষম সে, দলের পক্ষে ম্যাচ জয়ী ইনিংসও খেলেছে সাত নম্বরে নেমে। দেখেন এমন ক্রিকেটার না খেলতে পারলে অভাবটা তো সত্যি অনুভব হয়। তবে তার অভাব পূরণ করার মত ক্রিকেটার আছে দলে। আমরা তাঁকে ছাড়াও ম্যাচ জিতেছি আগে।

'তাই একজন ক্রিকেটারের উপর নির্ভর করে থাকার মতো দল নয় আমরা। আমাদের মূল লক্ষ্য দলীয়ভাবে পারফর্ম করা। টুর্নামেন্টের শুরুতেও আমরা এটা নিয়ে কথা বলেছি। আমাদের নিশ্চিত করতে হবে যেন দলের সবাই অবদান রাখে। ম্যাচ জেতার জন্য একজনের উপর ভরসা করলে চলবে না আসলে।

ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারলেও কুমিল্লার বিপক্ষে জয়ের ধারাবাহিকতায় ফিরতে মরিয়া হয়ে আছে ভাইকিংস শিবির। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে প্লে-অফ নিশ্চিত করতে মাঠে নামবে টেবিলের শীর্ষে থাকা দলটি।

  • সর্বশেষ